ওমান সাগরে কম্যান্ড সেন্টার থাকা মার্কিন সামরিক জাহাজে হামলা চালানোর দাবি ইরানের - 24 Ghanta Bangla News
Home

ওমান সাগরে কম্যান্ড সেন্টার থাকা মার্কিন সামরিক জাহাজে হামলা চালানোর দাবি ইরানের

Spread the love

উত্তেজনা কমছে না পশ্চিম এশিয়ায়। এক দিকে, চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হতে পারে বলে জানাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে আলোচনা ‘খুব ভালো ভাবে এগোচ্ছে’ বলে জানিয়েছেন তিনি। অন্য দিকে, পশ্চিম এশিয়ার বাড়ছে সংঘাত। এ বার ওমান সাগরে কম্যান্ড সেন্টার থাকা মার্কিন সামরিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় মার্কিন সামরিক জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইরানের নৌবাহিনী বলে দাবি করেছে সেই দেশের সংবাদ মাধ্যম। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে আমেরিকার সেন্ট্রাল কম্যান্ড (CENTCOM)। ইরান মিথ্যা কথা বলছে বলে দাবি করা হয়েছে সেন্টকমের তরফে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *