IND vs PAK: টস জিতলেন রিজওয়ান, মিশন 'পাক-বধে' উইনিং কম্বিনেশন ভাঙলেন না রোহিত - Bengali News | Pakistan captain Mohammad Rizwan won toss and elected to bat first against Rohit Sharma's India in ICC Champions Trophy 2025 - 24 Ghanta Bangla News
Home

IND vs PAK: টস জিতলেন রিজওয়ান, মিশন ‘পাক-বধে’ উইনিং কম্বিনেশন ভাঙলেন না রোহিত – Bengali News | Pakistan captain Mohammad Rizwan won toss and elected to bat first against Rohit Sharma’s India in ICC Champions Trophy 2025

Spread the love

টস জিতলেন রিজওয়ান, মিশন ‘পাক-বধে’ উইনিং কম্বিনেশন ভাঙলেন না রোহিতImage Credit source: BCCI

দুবাই: অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। মরুশহরে মেগা ম্যাচে সম্মুখ সমরে রোহিতের মেন ইন ব্লু এবং রিজওয়ানের গ্রিন আর্মি। দুটো দলই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রবিবারের এই ম্যাচ জিততে চায়। ভারত এই ম্যাচ জিতলে শেষ চারের পথে এক পা বাড়িয়ে ফেলবে। আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে পাকিস্তানকে এই ম্যাচে ভারতকে হারাতে হবে। দীর্ঘদিন ধরে এই ম্যাচ নিয়ে বহু চর্চা হয়েছে। নাটকও কম হয়নি। কারণ এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু ভারতীয় বোর্ডের পক্ষ থেকে শুরু থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল, পাকিস্তানে ভারতীয় ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন না। সেই মতো শেষ অবধি হাইব্রিড মডেলে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং ভারত সবকটি ম্যাচ দুবাইতে খেলছে। বাংলাদেশকে হারিয়ে মিনি বিশ্বকাপ শুরু হয়েছে ভারতের। আজ সামনে পাকিস্তান। টস জিতলেন মহম্মদ রিজওয়ান।

টস জিতে রিজওয়ান বলেন, “আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ ভালোই দেখাচ্ছে। আইসিসি ইভেন্টে প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আমরা আশা করি ভালো পারফর্ম করব। এই পিচ ও পরিবেশের সঙ্গে দলের ছেলেরা অভ্যস্থ। আমরা এখানে আগে খেলেছি এবং ভালো পারফর্ম করেছি। টুর্নামেন্টে আমাদের প্রথম ম্যাচটা হেরেছিলাম, ঠিকই। কিন্তু সেটা অতীত। একাদশে এক পরিবর্তন। ফখর জামানের জায়গায় এসেছে ইমাম উল হক।”

ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি ও হর্ষিত রানা।

এই খবরটিও পড়ুন

পাকিস্তানের একাদশ – ইমাম উল হক, বাবর আজম, সাউদ শাকিল, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), তৈয়ব তাহির, সলমন আঘা, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *