Debasish Banerjee: সুদীপের ‘ডান হাত’, কেন দেবাশিসকে কানকাটা দেবু বলে জানেন? | Why debasish Banerjee name is kan kata debu?
দেবাশিস বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
কলকাতা: সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল চলছে। এই ঘটনায় তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কান কাটা দেবু সহ দু’জনের বিরুদ্ধে মামলা রুজু। এমনকী,কলেজের ভেন্ডর পরিতোষ দত্তর নামেও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
জানা যাচ্ছে, দেবাশিস ও তাঁর ছেলে কলেজে বেডরুম বানিয়ে ছিলেন। সেখানে কী নেই। অ্যাটাচ বাথরুম, বিছানা-বালিস সব রয়েছে। কলেজের মধ্যে কেন এই সব থাকবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। জানা যায়, দেবাশিস ওরফে দেবুর মাথায় হাত ছিল তৃণমূলের প্রভাবশালী নেতাদের। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন দেবাশিস ও তাঁর ছেলে শিবাশিসের। রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে এই কান কাটা দেবাশিস। জানেন তাঁর কান কাটা?
কে দেবাশিস ?
উত্তর কলকাতার প্রভাবশালী নেতা। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলেই পরিচিত। সিপিএম আমল থেকে তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এখানেই শেষ নয়, জগৎ সিনেমার কাছে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এরপর দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে থেকেছেন তিনি। বিরোধীদের দাবি, পড়াশোনার দৌড় খুব বেশ নয়। ৩৫ বছর আগেই পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলেছেন তিনি। একদম কুখ্যাত মস্তান। নন্দলাল ঘোষের সঙ্গে তোলাবাজির ঝামেলায় কান কেটে গিয়েছিল। সেই থেকেই নাম কান কাটা দেবু।