সাত মাসের ISL, প্রকাশ্যে ২০২৬-২৭ মরশুমের দিনক্ষণ
ভারতীয় ফুটবলের ২০২৬-২৭ মরশুমের সম্ভাব্য সূচি প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই সূচি অনুযায়ী আগামী মরশুমে ISL প্রায় সাত মাস ধরে চলবে। প্রতিযোগিতা শুরু হবে ১ সেপ্টেম্বর এবং শেষ হবে ১১ এপ্রিল। এর পর ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ফেডারেশন কাপ হবে। আইএসএল-সহ অন্যান্য লিগ ও টুর্নামেন্টের সময়সূচিও প্রকাশ করা হয়েছে, তবে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।