CBI on Abhishek House: আর CID নয়, অভিষেকের বাড়িতে সমন হাতে দাঁড়িয়ে ED, এবার কোন দুর্নীতির তদন্ত? | ED Raid in tmc mp and former all India general secretary abhishek Banerjees house for recruitment scam case - 24 Ghanta Bangla News
Home

CBI on Abhishek House: আর CID নয়, অভিষেকের বাড়িতে সমন হাতে দাঁড়িয়ে ED, এবার কোন দুর্নীতির তদন্ত? | ED Raid in tmc mp and former all India general secretary abhishek Banerjees house for recruitment scam case

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি
Image Credit: Tv9 Bangla

কলকাতা: বাড়িতে বেআইনি অংশ। এই অভিযোগ তুলে আগে সদ্য প্রাক্তন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিল পুরসভা। এরপর বিধানসভার সই জালিয়াতিকাণ্ডে তাঁর বাড়িতে পৌঁছে যান রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি (CID)। যদিও, শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আর এবার অভিষেকের বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কীসের তদন্তে অভিষেকের বাড়িতে ইডি?

আজ বিকেল পাঁচটা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছন গোয়েন্দারা। দুজন ইডি কর্তা পৌঁছন সেখানে। তাঁদের হাতে রয়েছে একটি ফাইল। সেখানে লেখা সমন। অর্থাৎ হাজিরার নোটিস দিতে সেখানে এসেছেন অফিসাররা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই সেখানে এসেছেন গোয়েন্দারা।

আজ প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ নামক বাড়িটিতে পৌঁছন ইডি কর্তারা। তারপর তাঁরা জানতে পারেন ডায়মন্ড-হারবারের সাংসদ এখানে থাকেন না। এরপরই গোয়েন্দারা কালীঘাটের দ্বিতীয় বাড়িতে এসে পৌঁছন। এ দিন আধিকারিকরা অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *