সুরেন্দ্রনাথ কলেজে কী কী পাওয়া গেল? জানলে অবাক হবেন | What Was Found Inside Surendranath College? Cash, Firearm, Condoms and Documents Trigger Major Controversy
সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে প্রচুর অ্যাডমিড কার্ড, ভর্তির ফর্ম, কন্যাশ্রীর নথি। কলেজের ছাদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। মিলেছে কন্ডোমও। শিয়ালদহ স্টেশন থেকে একেবারে হাঁটা পথে। শহরের এই নামজাদা কলেজের এই হালে শোরগোল শিক্ষামহলের অন্দরে। গতকাল বিকালেই কলেজ থেকে ২ ট্রলি ভর্তি টাকা উদ্ধারের খবর মিলেছিল। যদিও তার সিংহভাগই খেয়েছে উইয়ে। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। কারা এগুলো রাখলো, কাদের বা কাজে লাগত, দুষ্কৃতীদের আনাগোনা ছিল কি না সবটাই খতিয়ে দেখছে পুলিশ।