Gold Price Today: চূড় নাকি হার, বিয়ের কোন শপিংটা বাকি? আজ সস্তায় কিনতে পারবেন সোনা - Bengali News | Gold price today gold price decreased by 100 rs silver price also down by 100 ra check todays gold silver rate - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: চূড় নাকি হার, বিয়ের কোন শপিংটা বাকি? আজ সস্তায় কিনতে পারবেন সোনা – Bengali News | Gold price today gold price decreased by 100 rs silver price also down by 100 ra check todays gold silver rate

Spread the love

কলকাতা: শীত না পড়লেও, বিয়েবাড়ি কিন্তু জমজমাট। সামনেই একাধিক বিয়ের তারিখ। প্রচুর নিমন্ত্রণ পেয়েছেন অনেকে। শুধু তো বিয়েবাড়িতে গেলে হবে না। সঙ্গে উপহারও নিয়ে যেতে হবে। আর সোনা বা রুপোর গহনার থেকে ভাল উপহার আর কী হতে পারে? এখন অল্প বাজেটেও পাওয়া যায় হালকা ওজন বা লাইট ওয়েটের গহনা। আপনার যদি নিজের জন্য বা কাউকে উপহার দেওয়ার জন্য সোনা-রুপো কেনার প্ল্যানিং থাকে, তবে আজই রয়েছে সুবর্ণ সুযোগ, কারণ একযোগে সোনা ও রুপোর দাম কমেছে আজ।

২২ ক্যারেটের সোনার দাম-

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭ হাজার ৮৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭০ হাজার ৮৪০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে আজ খরচ হবে ৭ লক্ষ ৮ হাজার ৪০০ টাকা। একদিনেই ১০০ টাকা দাম কমেছে সোনার।

২৪ ক্যারেট সোনার দাম-

২৪ ক্যারেটের খাঁটি সোনার ১ গ্রামের দাম ৭ হাজার ৭২৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৭ হাজার ২৮০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৭ লক্ষ ৭২ হাজার ৮০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের সোনার দামও কমেছে। ১ গ্রাম সোনা কিনতে খরচ হবে ৫৭৯৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৭ হাজার ৯৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৫ লক্ষ ৭৯ হাজার ৬০০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দামও একদিনে ১০০ টাকা কমেছে।

রুপোর দাম-

আজ সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে। ১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ৯ হাজার ৯০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৯০ হাজার ৯০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *