বুধবার থেকেই অনুশীলন শুরু করল বাগান, কী বললেন বাস্তব রায় ? - 24 Ghanta Bangla News
Home

বুধবার থেকেই অনুশীলন শুরু করল বাগান, কী বললেন বাস্তব রায় ?

Spread the love

কলকাতা লিগের প্রস্তুতি শুরু করল মোহনবাগান। বাস্তব রায় জানালেন, আইএসএলে সুযোগ না পাওয়া ফুটবলারদের জন্য এটি বড় মঞ্চ।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জুনেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ (CFL 2026)। হিসাব অনুযায়ী দেখলে গত ২০১৮ সালে শেষবার এই খেতাব জয় করেছিল মোহনবাগান। তারপর থেকে দাপুটে পারফরম্যান্স থাকলেও শিরোপা জয় সম্ভব হয়নি। গত কয়েক বছরে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন হলে ও আসেনি ঘরোয়া ট্রফি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার সবার আগে অনুশীলন শুরু করল সবুজ-মেরুন ব্রিগেড। এবার বাস্তব রায়ের তত্ত্বাবধানে প্রস্তুতি শুরু করেছে মোহনবাগান। পাশাপাশি সহকারী হিসেবে রয়েছেন নীলাঞ্জন গুহ‌।

এদিনে অনুশীলনে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে সদ্য দলে ফিরে আসা রাজ বাস্ফোর সহ রোশন, তন্ময়ের মতো ফুটবলাররা। এদিন দলের প্রসঙ্গে বাস্তব রায় বলেন, ‘ অনুশীলন আগে থেকে শুরু করলাম তাহলে হাতে সময়টা পাওয়া যাবে।আর যারা আইএসএলে খেলেছে তাদের গত মাসের একুশ তারিখ খেলা শেষ হয়েছে। নূন্যতম কিছুটা সময় বিশ্রাম দরকার। তাঁদের সবকিছু জানানো হয়েছে, ধীরে ধীরে তাঁরা দলের সঙ্গে যুক্ত হবে।’

তবে আইএসএলের ফুটবলারদের কলকাতা লিগে খেলানোর ইস্যুতে তিনি বলেন, ‘ যারা আইএসএলে নিয়মিত খেলেনি তাদের এখানে নিজেদের প্রমাণ করার জায়গা, নিজেদের প্রমাণ করে আবার আইএসএলে ফিরে যাওয়ার সুযোগ থাকছে। এটা ওদের পক্ষে ভালো।’ তবে দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে এখন শুধুমাত্র দলের ফুটবলারদের পর্যাপ্ত অনুশীলন করিয়ে সকলকে ম্যাচফিট করার কথাই জানালেন এই বাঙালি কোচ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *