‘সন্তানের মতো ছিল…’, হিন্দি ধারাবাহিক ‘অ্যাডভোকেট অঞ্জলি…’ শেষ হওয়ায় কী লিখলেন শ্রীতমা?
ধারাবাহিকের নানা লুক শেয়ার করে শ্রীতমা লেখেন, ‘আমার জন্য একটি অত্যন্ত আবেগঘন দিন আজ। কারণ, অঞ্জলিকে বিদায় জানানো সত্যিই খুব একটা সহজ নয়। অঞ্জলি আমার কাছে শুধু একটি চরিত্র নয়, আমার হৃদয়ের অংশ হয়ে গিয়েছিল। সত্যি বলতে, আমার কাছে নিজের সন্তানের মতো। এই সুন্দর যাত্রাপথে আমি তাঁর সঙ্গে হেসেছি, কেঁদেছি এবং বড় হয়েছি। তাই আমি তাঁকে ভীষণই মিস করব।’