বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের তিন জনের দেহ, সম্পত্তি নিয়ে অশান্তিতেই কি খুন? তদন্তে পুলিশ
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বীরেন্দ্রর বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ।। বীরেন্দ্রর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। বাড়ির তিনটি আলাদা আলাদা ঘরের মধ্যে থেকে উদ্ধার হয় ওই তিনজনের দেহ। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে বীরেন্দ্র এবং অনীতার ছেলে অভিষেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।