Abhishek Banerjee: অভিষেকের ২ বাড়ির অবৈধ অংশ ভাঙার নির্দেশ পুরসভার | Municipality orders demolition of illegal portions of Abhishek’s two houses
স্বেচ্ছায় না ভাঙলে কড়া পদক্ষেপ, সাফ বলছে পুরসভা। বাড়ির নির্দিষ্ট বেআইনি অংশটি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে না ভাঙলে, পুর কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় তা ভেঙে ফেলবে। এমনটাই বলা হয়েছে নোটিসে। শুধু এই দুটি বাড়িই নয়, অভিষেকের মোট ২১টি সম্পত্তির যাবতীয় তথ্য তলাশ করেছে কলকাতা পুরনিগম।