ইন্ডোর বনাম আউটডোর সাইক্লিং: ওজন কমাতে ও ফিটনেসে সেরা কোনটি?
শরীরচর্চা করতে ভালোবাসেন। কিন্তু জিম, জ়ুম্বা, পিলাটেজ়-এর মতো কঠিন বিষয়গুলি মাথার উপর দিয়ে চলে যায়। আর বেশি বয়সে শরীরস্বাস্থ্য নিয়ে বেশি পরীক্ষানিরীক্ষা করাও কাজের কথা নয়। তাই শরীরের সমস্ত অঙ্গ সচল রাখতে অনেকেই সাঁতার কাটা, সাইকেল চালানোর উপর ভরসা রাখেন। তবে ইন্ডোর সাইক্লিং-এর ক্ষেত্রে বাড়তি সুবিধা হলো চাইলে বাড়ি বসে পছন্দের সিনেমা বা সিরিজ় দেখতে দেখতেও সাইকেল চালানো যায়। আজকাল অনলাইনে নানা ধরনের বাইক কিনতে পাওয়া যায়। আর সাইক্লিং করার জন্য সেই অর্থে প্রশিক্ষকেরও প্রয়োজন পড়ে না। রোদ-ঝড়-বৃষ্টি কিংবা এবড়ো-খেবড়ো রাস্তার দোহাই দিয়ে সাইকেল চালানো বন্ধ রাখতে হয় না। এ ছাড়াও যন্ত্রটির নানা সুবিধা রয়েছে। এখন প্রশ্ন হলো—ফিটনেস, সুবিধা এবং কার্যকারিতার দিক থেকে ইন্ডোর না আউটডোর, কী ধরনের সাইক্লিং আপনার জন্য ভালো?