মৃত্যু ৭, আহত অন্তত ১৫, ক্ষতিপূরণ ঘোষণা মোদির - 24 Ghanta Bangla News
Home

মৃত্যু ৭, আহত অন্তত ১৫, ক্ষতিপূরণ ঘোষণা মোদির

Spread the love

গুজরাটের সুরাটে ভয়াবহ বাস দুর্ঘটনা। দু’টি সরকারি বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ১৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ভাবে দুর্ঘটনা ঘটল তদন্ত করে দেখছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ধুলে থেকে নবপুর হয়ে সুরাটের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। পথে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতটাই জোরে সংঘর্ষ হয়েছিল, বাসটি রাস্তার ডিভাইডার টপকে পাশের লেনে চলে যায়। সেখান দিয়ে তখন আর একটি সরকারি বাস যাচ্ছিল। সোজা তাকে গিয়ে ধাক্কা মারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *