West Bengal Colleges: আর নেওয়া যাবে না ফি, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে বিজ্ঞপ্তি পাঠাল নবান্ন | Higher Education Reform in West Bengal: Colleges & Universities Ordered to Submit Audit Reports Within 30 Days - 24 Ghanta Bangla News
Home

West Bengal Colleges: আর নেওয়া যাবে না ফি, কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে বিজ্ঞপ্তি পাঠাল নবান্ন | Higher Education Reform in West Bengal: Colleges & Universities Ordered to Submit Audit Reports Within 30 Days

Spread the love

কলকাতা বিশ্ববিদ্যালয় (ফাইল চিত্র)Image Credit: TV9 Bangla

কলকাতা:  রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে এবার বড়সড় সংস্কার সরকারের। রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে আগামী ৩০ দিনের মধ্যে তাদের অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। নির্দিষ্ট সময়ের মধ্যে এই রিপোর্ট জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শুভেন্দু প্রশাসনের পক্ষ থেকে।

মূলত ছাত্র সংসদের নির্বাচন এবং ফান্ডের স্বচ্ছতার ওপর জোর দিচ্ছে সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমানে রাজ্যের কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই নির্বাচিত ছাত্র ইউনিয়ন নেই। নিয়ম অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধি না থাকলে ছাত্র ইউনিয়ন বাবদ কোনও তহবিল বা ফি পড়ুয়াদের কাছ থেকে নেওয়া যায় না। কিন্তু এতদিন তা হয়ে এসেছে। তাই অবিলম্বে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘স্টুডেন্ট ইউনিয়ন ফি’ নেওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, এতদিন ধরে ছাত্র ইউনিয়ন ফি বাবদ কত টাকা এতদিন ধরে তোলা হয়েছে এবং তা কী খাতে খরচ করা হয়েছে, তারও সম্পূর্ণ খতিয়ান ও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দফতর। কলেজ ইউনিয়নের ফান্ড নিয়ে দুর্নীতি রুখতেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব তথ্য জমা করতে এখন তৎপর শিক্ষাঙ্গন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *