TMC MLA: ৫০ জনের সই সম্পন্ন. ঋতব্রতকে দলনেতা করেই তৈরি হচ্ছে 'আসল তৃণমূল'! | 50 TMC MLA signature almost done on Tuesday as real TMC - 24 Ghanta Bangla News
Home

TMC MLA: ৫০ জনের সই সম্পন্ন. ঋতব্রতকে দলনেতা করেই তৈরি হচ্ছে ‘আসল তৃণমূল’! | 50 TMC MLA signature almost done on Tuesday as real TMC

Spread the love

কলকাতা: তৃণমূলের অন্দরে বিদ্রোহ চরমে। কোনও একজন-দুজন বেসুরো বিধায়কের মন্তব্য নয়, বিরোধী দল তৃণমূলের ৫০ জন বিধায়কের বিদ্রোহ মাথাচাড়া দিচ্ছে। ইতিমধ্যেই তাঁদের নামের তালিকা তৈরি হয়েছে। শীঘ্রই জমা দেওয়া হবে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর কাছে। ইতিমধ্যেই ৫০ জন স্বাক্ষর করে ফেলেছেন বলেই সূত্রের খবর।

জানা যাচ্ছে বিক্ষুব্ধ বিধায়কদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আজ জমা দেওয়ার কথা স্পিকারের কাছে। তবে পিছিয়ে যেতে পারে সেই কর্মসূচি। বুধবার চিঠি জমা দেওয়া হতে পারে বিধানসভায়। সূত্রের খবর, এই ৫০ জনের দলনেতা হতে পারেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। এই বিধায়কদের দাবি, ‘আসল তৃণমূল’ হিসেবে বিরোধী দলের স্বীকৃতি চান তাঁরা।

তাপস রায় বলেন, “তৃণমূল যেভাবে চলছিল, তাতে এটা প্রত্যাশিত ছিল। এটা একেবারেই ওদের দলীয় ব্যাপার। এই নিয়ে আমাদের কোনও মাথাব্যাথা নেই। এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল।” প্রশ্ন উঠেছে, ৫০ জন এভাবে বিদ্রোহ ঘোষণা করলে কী হতে পারে সমীকরণ? তাপস রায় বলেন, “এ ক্ষেত্রে ৮০ জনের মধ্যে ৫০ জন কোনও দাবি জানালে, সেই দাবি মান্যতা পাবে।” তৃণমূল পাপের ফল ভোগ করছে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

বিদ্রোহীদের উদ্দেশে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, “আমরা কেউ কিন্তু নির্দল হয়ে জিতে আসিনি। একজন ৭১ বছর বয়সী মহিলাকে ছুটিয়ে, তাঁর পোস্টার দিয়ে, আমরা বিধায়ক হয়ে এসেছি। কোনও বিবেক নেই?” তবে এমন কিছু ঘটছে না বলে দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “তাহলে আমি তো খুবই পাওয়ারফুল। আমার কাছে এমন কোনও খবর নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *