Testosterone Level: এই সব খাবার খাওয়া না ছাড়লে যৌনক্ষমতা কখনও বাড়বে না - Bengali News | These foods make testosterone level low in male body, avoid it for enhance libido - 24 Ghanta Bangla News
Home

Testosterone Level: এই সব খাবার খাওয়া না ছাড়লে যৌনক্ষমতা কখনও বাড়বে না – Bengali News | These foods make testosterone level low in male body, avoid it for enhance libido

Spread the love

ছেলেরা পুরুষে পরিণত হয় টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে। সুঠাম শরীর গঠন থেকে যৌনজীবনে সুখ! সব কিছুতেই টেস্টোস্টেরনের অবদান। কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার অভাবে এই হরমোনের ক্ষরণ কমে যায়। তখনই বিভিন্ন সমস্যা এসে ভিড় করে পুরুষের শরীরে। তাই এই হরমোনের মাত্রা শরীরে বজায় রাখতে বেশ কিছু খাবারকে খাদ্যতালিকা থেকে বিদায় জানাতে হবে। সেই সঙ্গে শরীরচর্চা ও শৃঙ্খলাবদ্ধ যাপন তো দরকারই। যৌনজীবনকে দীর্ঘায়িত করতে এবং শরীরের চাঙ্গা ভাব বজায় রাখতে এই সব খাবারের থেকে নিজেকে দূরে রাখতে হবে।

  • সয়াবিন থেকে তৈরির বিভিন্ন খাবারে ফাইটোইস্ট্রোজেন নামের যৌগ থাকে। এর প্রভাবে পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বাধা পায়।
  • প্রক্রিয়াজাত মাংস দীর্ঘদিন খেলে টেস্টোস্টেরনের মাত্রা হু হু করে কমতে শুরু করবে। প্রক্রিয়াজাত মাংসেও প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট ও আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এর পাশাপাশি সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক শুক্রানু উৎপাদনে সমস্যা তৈরি করে।
  • সাদা পাউরুটি, নুডলসের মতো পরিশোধিত কার্বোহাইড্রেট খাবারও টেস্টোস্টেরনের ক্ষরণ কমায়। এই ধরনের খাবার স্থূলতাও বৃদ্ধি করে।
  • চিনিও টেস্টোস্টেরন হরমোনের পক্ষে ক্ষতিকর। কেক, মিষ্টি, চিনি মেশানো বিভিন্ন পানীয় এড়িয়ে চলাই স্বাস্থ্যকর অভ্যাস।
  • নিয়মিত মদ্যপান অন্যান্য রোগের পাশাপাশি টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ কমায়। ধারাবাহিক মদ্যপানে যৌনজীবনেরও ব্যাপক ক্ষতি হয়।
  • মদ্যপানের পাশাপাশি ধূমপানও যৌনজীবনের পক্ষে ‘বিষ’। ধূমপানের জেরে শুক্রানু দুর্বল হয়ে যেতে পারে। শুক্রানুর গুণমানও নষ্ট হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *