দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের নেতা - 24 Ghanta Bangla News
Home

দলীয় পদ পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের নেতা

Spread the love

জানা গিয়েছে, পেশায় স্কুল শিক্ষক শুভ্রজ্যোতি বিশ্বাস ছিলেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষের আপ্তসহায়ক। কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী তৃণমূল নেতা ছিলেন তিনি।

অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে, প্রান্তিক সরকারকে দলের বড় পদ পাইয়ে দেওয়ার জন্য, ২০১৮ সালে, আড়াই লক্ষ টাকা চেয়েছিলেন শুভ্রজ্যোতি বিশ্বাস। সেই মতো শুভ্রজ্যোতিকে আড়াই লক্ষ টাকা দিয়েছিলেন প্রান্তিক। এর পর ২০১৯ সালে প্রান্তিককে ঠিকাদারি লাইসেন্স করে দেওয়ার জন্য আরও আড়াই লক্ষ টাকা চাওয়া হয়। সেই টাকা চেকের মাধ্যমে দিয়েছিলেন প্রান্তিক। ওই পদ এবং লাইসেন্স না পেয়ে সেই টাকা ফেরত চাইলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে দাবি তাঁর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *