ডেনভারে কেমন ভাবে কেটেছে মাধুরীর জীবন?
মাধুরী বলেন, ‘অনেক দিন পর্যন্ত কেউ জানতই না, আমি কে? ওখানে আমি শুধু মিসেস নেনে হিসাবে পরিচিত ছিলাম। দুই ছেলে অরিন ও রায়ানকে নিয়ে স্কুলে যেতাম, ওদের নিয়ে আসতেও কোনও অসুবিধা হতো না।’ তবে বেশি দিন সেই সু্ন্দর সময় স্থায়ী হয়নি মাধুরীর। একটা সময়ে প্রকাশ্যে চলে আসে তাঁর পরিচয়। আর তার পরেই ঘটে এমন একটি ঘটনা, যা দেখে তাজ্জব হয়ে যায় মাধুরী।