‘সময়ের মধ্যে পরিষেবা দেওয়াই লক্ষ্য’, রাজস্ব বৃদ্ধি নিয়ে কী পরিকল্পনা মুখ্যসচিবের?
তৃণমূল সরকারের জমানায় অবৈধ সিন্ডিকেট, তোলাবাজি এবং সরকারি খনিজ সম্পদের বেআইনি উত্তোলনের ফলে রাজস্বের বিপুল ক্ষতি হয়েছে বলে অভিযোগ ওয়াকিবহাল মহলের একাংশের। এ দিন সাক্ষাৎকারের আগাগোড়া রাজস্ব বাড়ানোর উপরে জোর দেন মুখ্যসচিব। তিনি অবশ্য তৃণমূলের নাম নেননি। মনোজ বলেন, ‘রাজ্য অপচয় এবং আর্থিক ক্ষতি রোধ করে রাজস্ব বাড়ানোর উপরে জোর দেওয়া হচ্ছে। সরকারের অপ্রয়োজনীয় ব্যয়ও কমাতে হবে।’ কোন কোন খাতে রাজস্ব বাড়ানো যায়, কোথাও ঘাটতি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।