আমেরিকার সঙ্গে আলোচনা বন্ধ করে আরও একটি প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি ইরানের
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা। আবার ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের গোরুক শহরের রেডার স্টেশন ও কেশম দ্বীপের ড্রোনঘাঁটিতে হামলা চালিয়েছে আমেরিকার সেনা। আন্তর্জাতিক জলসীমায় ওড়ার সময়ে মার্কিন MQ-1 ড্রোন ধ্বংস করার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কম্যান্ড (CENTCOM)। এর পরেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকার সঙ্গে আলোচনা বন্ধ করে দিয়েছে ইরান। সেই সঙ্গে হরমুজ় প্রণালী ‘পুরোপুরি’ বন্ধ করে দেওয়ার ঘোষণাও করেছে তেহরান। শুধু তাই নয় হরমুজ়ের পরে আরও একটি প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। এ বার বাব এল-মান্দেব প্রণালী ( Bab el-Mandeb Strait)-ও বন্ধ করে দেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ।