আমেরিকার শর্তেই সায়? খসড়া শান্তি চুক্তির প্রস্তাব সংশোধনে রাজি ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকার প্রস্তাবিত সংশোধন ইরান মেনে নিয়েছে, এমন ভাবার কোনও কারণ নেই। তিনি বলেছেন, ‘আমরা খসড়া চুক্তিতে কিছু পরিবর্তন করব। তবে আমেরিকার সব শর্ত মেনে নিচ্ছিল ভাবলে ভুল হবে।’ ইরান নিজেদের শর্তেই চুক্তিতে সই করবে বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এর আগে এর মধ্যেই ট্রুথ সোশ্যালে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প লিখেছিলেন, ‘সময় ফুরিয়ে আসছে। খুব দ্রুত পদক্ষেপ করতে হবে। না হলে হারানোর মতো কিছুই অবশিষ্ট থাকবে না।’ ওই পোস্টে সময়ের উপরে বিশেষ জোর দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। বার বার বলেছিলেন, ‘সময় খুব গুরুত্বপূর্ণ। ঘড়ির কাঁটা এগোচ্ছে।’