৫ মিনিটেই তৈরি হবে জিভে জল আনা কাঁচা আমের কাসুন্দি! দেখুন সহজ রেসিপি
তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে আর মুখের স্বাদ ফেরাতে কাঁচা আমের জুড়ি মেলা ভার। বাঙালির অন্দরে এখন চলছে আম দিয়ে হরেক পদের উৎসব। তাই আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা 'আম কাসুন্দি'র সহজ রেসিপি। Gemini AI
এই পদটি তৈরি করতে আপনার হাতের কাছে রাখতে হবে কয়েকটি মাঝারি মাপের কাঁচা আম। সঙ্গে লাগবে সাদা ও কালো সরষে, কাঁচা লঙ্কা এবং স্বাদমতো নুন ও হলুদ গুঁড়ো। সংরক্ষণের জন্য ভিনিগার আর অবশ্যই খাঁটি সরষের তেল। Gemini AI
প্রথমে কালো ও সাদা সরষে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এবার শিলে বা মিক্সিতে এই দুই প্রকার সরষে দিয়ে মিহি করে বেটে নিতে হবে। কাসুন্দির ঝাঁঝালো স্বাদ পেতে সরষে বাটাটা হওয়া চাই একদম নিখুঁত। Gemini AI
সরষে বাটা হয়ে গেলে কাঁচা লঙ্কাগুলোও একইসঙ্গে বেটে নিতে হবে। এরপর কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। রান্নার সুবিধার জন্য খোসা ছাড়ানো আমগুলো গ্রেটারে ভালো করে ঘষে বা কুরে নিতে হবে। Gemini AI
একটি বড় পাত্রে কুড়ানো আমগুলো নিন এবং তাতে আগে থেকে বেটে রাখা দুই প্রকার সরষে যোগ করুন। এবার এতে পরিমাণমতো নুন এবং ঝাল বুঝে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খেয়াল রাখবেন যেন সব উপকরণ ঠিকমতো মিশে যায়। Gemini AI
আপনার হাতের তৈরি এই কাসুন্দি যাতে অনেকদিন ভালো থাকে, তার জন্য মিশ্রণে সামান্য ভিনিগার মিশিয়ে দিন। ভিনিগার প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। ফলে চট করে কাসুন্দি নষ্ট হওয়ার ভয় থাকবে না। Gemini AI
সবশেষে মিশ্রণের ওপর থেকে বেশ খানিকটা কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। সরষের তেলের ঝাঁঝ আর আমের টক মিলে তৈরি হবে এক অপূর্ব স্বাদ। আরও একবার সবটা মিশিয়ে নিলেই কাসুন্দি একদম তৈরি। Gemini AI
তৈরি হয়ে গেল খাঁটি ঘরোয়া পদ্ধতিতে বানানো কাঁচা আমের কাসুন্দি। গরম ভাতের সঙ্গে মেখে হোক কিংবা বিকেলের স্ন্যাকসের সঙ্গে— এই স্বাদ আপনাকে মুগ্ধ করবেই। দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই সাবেকি পদ। Gemini AI







