West Bengal Cabinet 2026: অর্জুন সিং থেকে দুধকুমার মণ্ডল, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা কারা মন্ত্রী? তালিকায় কি তিলোত্তমার মা, রুদ্রনীলরাও? | West Bengal Full Cabinet Formed: Tapas Roy, Arjun Singh Among 35 Ministers Sworn In - 24 Ghanta Bangla News
Home

West Bengal Cabinet 2026: অর্জুন সিং থেকে দুধকুমার মণ্ডল, শুভেন্দুর মন্ত্রিসভায় কারা কারা মন্ত্রী? তালিকায় কি তিলোত্তমার মা, রুদ্রনীলরাও? | West Bengal Full Cabinet Formed: Tapas Roy, Arjun Singh Among 35 Ministers Sworn In

Spread the love

মন্ত্রিসভায় কারা কারা? Image Credit: TV9 Bangla

কলকাতা: লোকভবনে আজ গঠন হল পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন। দায়িত্ব দেওয়া হল ৩৫ জনকে।  পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন তাপস রায়, মনোজ ওরাওঁ, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, দীপক বর্মন, অরূপ কুমার দাস, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শঙ্কর ঘোষ, দুধকুমার মণ্ডলেরা।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি রাভা রায়, রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অশোক দিন্ডা, জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, আনন্দময় বর্মন, বিশাল লামা, দীপঙ্কর জানা। মন্ত্রীদের নাম ঘোষণা করলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তাঁদের শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরএন রবি।
তবে মন্ত্রীরা কে কোন দফতর পাচ্ছেন, তা এখনও স্পষ্ট করা হয়নি। মন্ত্রীদের তালিকায় নাম নেই তিলোত্তমার মায়ের, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষদের।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *