Indian Railways Ticket Rules: হাতে কনফার্ম টিকিট, তাও ২৫৬০ টাকা ফাইন দিতে হল মহিলা যাত্রীকে! ট্রেনে এই ভুল আপনি কিন্তু করবেন না... - Bengali News | Woman Passenger Fined 2560 rs Despite Having Confirmed Train Ticket! Don’t Make This Railway Mistake - 24 Ghanta Bangla News
Home

Indian Railways Ticket Rules: হাতে কনফার্ম টিকিট, তাও ২৫৬০ টাকা ফাইন দিতে হল মহিলা যাত্রীকে! ট্রেনে এই ভুল আপনি কিন্তু করবেন না… – Bengali News | Woman Passenger Fined 2560 rs Despite Having Confirmed Train Ticket! Don’t Make This Railway Mistake

Spread the love

নয়া দিল্লি: কনফার্ম টিকিট না থাকলে, ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে ওঠা যায় না। এই নিয়ম সবার জানা। তবে হাতে কনফার্ম টিকিট (Confirm Ticket), তাও যদি কাউকে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়? মিথ্যা নয়, সত্যিই এমনটা হয়েছে এক মহিলা যাত্রীর সঙ্গে। এতে রেলের কোনও দোষ নয়, ছোট্ট একটা ভুল ছিল মহিলা যাত্রীরই। তার জন্যই মোটা অঙ্কের জরিমানা দিতে হল। ভারতীয় রেলওয়ে (Indian Railways)-র এই গুরুত্বপূর্ণ নিয়ম অনেকেই জানেন না। তাই সামান্য ভুলেই বড় মাশুল দিতে হতে পারে।

মাসখানেক আগে টিকিট কেটেছিলেন ওই মহিলা  যাত্রী। টিকিট কনফার্মও হয়ে গিয়েছিল। কিন্তু যাত্রাপথেই ট্রেনে উঠে তাঁর জন্য অপেক্ষা করছিল বড় ধাক্কা। বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাঁকে দিতে হল ২৫৬০ টাকা জরিমানা!

কেন জরিমানা?

ওই মহিলার টিকিট সম্পূর্ণ বৈধ ছিল এবং তিনি নির্দিষ্ট এসি টু টায়ার (AC 2-Tier) কোচেই ভ্রমণ করছিলেন। তবুও কেন এত বড় জরিমানা করল রেল?

টিকিটে নয়, ভুল হয়েছিল ওই মহিলা যাত্রীর। জানা গিয়েছে, ওই মহিলা তাঁর ট্রেনের টিকিট বুক করেছিলেন রাজস্থানের রাইকা বাগ জংশন স্টেশন থেকে। কিন্তু নির্ধারিত স্টেশন থেকে ট্রেনে না উঠে তিনি প্রায় দু’ঘণ্টা পরে পালি মারওয়ার স্টেশন থেকে ট্রেনে ওঠেন।

এই সময়ের মধ্যে টিটিই আসেন এবং তাঁর সিটের স্ট্যাটাস  নট টার্নড আপ “Not Turned Up” বা “NT” হিসেবে চিহ্নিত করেন। অর্থাৎ ওই যাত্রী নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে ওঠেননি বলে ধরে নেওয়া হয়। এরপর রেলের নিয়ম মেনে সেই সিটটি আরএসি (RAC) টিকিটের অন্য এক যাত্রীকে দিয়ে দেওয়া হয়।

কেন জরিমানা করলেন টিটিই?

মহিলা নিজের সিটে পৌঁছলে টিটিই (TTE) তাঁকে জানান, নিয়ম অনুযায়ী তাঁর সিট ইতিমধ্যেই অন্য যাত্রীকে দিয়ে দেওয়া হয়েছে। কারণ তিনি টিকিটে উল্লেখিত বোর্ডিং স্টেশন থেকে ট্রেনে ওঠেননি এবং বোর্ডিং পয়েন্টও পরিবর্তন করেননি। রেলের নিয়ম ভাঙার অভিযোগে তাঁকে জরিমানা করা হয়। টিকিটের মূল ভাড়ার থেকেও প্রায় দ্বিগুণ জরিমানা দিতে হয় তাঁকে।

কী বলছে ভারতীয় রেলওয়ের নিয়ম?

ভারতীয় রেলওয়ে (Indian Railways)-এর নিয়ম অনুযায়ী, যাত্রীকে টিকিটে উল্লেখিত স্টেশন থেকেই ট্রেনে উঠতে হয়। যদি কোনও কারণে বোর্ডিং স্টেশন বদলাতে হয়, তাহলে চার্ট তৈরির আগেই সেই পরিবর্তন করতে হবে। ট্রেন ছাড়ার অন্তত আধ ঘণ্টা আগে বোর্ডিং স্টেশন বদলানো যায়। আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট এবং রেলওয়ের রিজার্ভেশন কাউন্টার থেকে বোর্ডিং পয়েন্ট বদলানো যায়।  যদি কোনও যাত্রী নিয়ম মেনে বোর্ডিং স্টেশন পরিবর্তন না করেন এবং নির্ধারিত স্টেশন থেকে ট্রেনে না ওঠেন, তাহলে রেল কর্তৃপক্ষ সেই সিট খালি বলে ধরে নিয়ে অন্য যাত্রীকে বরাদ্দ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *