Rooftop Solar Rule Change: বাড়িতে সোলার প্যানেল বসাবেন ভাবছেন? কেন্দ্রের এক নিয়মের বদলে আজ থেকেই বেড়ে গেল খরচ | Planning to Install Solar Panels? New Government Rule Could Increase Your Costs - 24 Ghanta Bangla News
Home

Rooftop Solar Rule Change: বাড়িতে সোলার প্যানেল বসাবেন ভাবছেন? কেন্দ্রের এক নিয়মের বদলে আজ থেকেই বেড়ে গেল খরচ | Planning to Install Solar Panels? New Government Rule Could Increase Your Costs

Spread the love

নয়া দিল্লি: প্রচলিত বিদ্যুৎ সরবরাহের জায়গায় বিকল্প শক্তি ব্যবহার করবেন ভাবছেন? বাড়ির ছাদে বা বাগানে সোলার প্যানেল (solar panel) বসানোর পরিকল্পনা? তাহলে আজ, ১ জুন থেকে আপনার খরচ কিছুটা হলেও বাড়তে চলেছে।

আজ থেকেই ভারতের সোলার সেক্টরে বড় পরিবর্তন আনা হল। নেট মিটারিং এবং ওপেন অ্যাক্সেস ব্যবস্থায় যে সোলার প্রজেক্টগুলি রয়েছে, তাতে এবার থেকে শুধুমাত্র ভারতে তৈরি সোলার সেল দিয়েই তৈরি করতে হবে। এতে ভারতের সোলার ম্যানুফাকচারিং ব্যবস্থা আরও মজবুত হবে। বিদেশ থেকে, বিশেষ করে চিন থেকে সোলার প্য়ানেল ও সেল আমদানির উপরে নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে।

তবে এই পরিবর্তনে গ্রাহক, উৎপাদনকারীদের উপরে চাপ বাড়বে। সোলার প্য়ানেল ইন্সটল করার খরচ বাড়বে, কোম্পানিগুলি, যারা আগে সোলার সেল আমদানি করত, তাদের উপরে চাপ বাড়বে। ২০ থেকে ৩০ শতাংশ খরচ বাড়তে পারে।

কীভাবে তৈরি হয় সোলার প্যানেল? 

পলিসিলিকন দিয়ে তৈরি হয় সোলার প্যানেল। তা ইনগট ও ওয়েফারে পরিণত করা হয়। এরপর এই ওয়েফার দিয়েই সোলার সেল তৈরি করা হয়। এই ওয়েফার-ই সূর্যরশ্মিকে বিদ্য়ুতে পরিণত করে। একাধিক সেল মিলিয়ে সোলার মডিউল তৈরি হয়। এই মডিউল বাড়ির ছাদে বসানো হয়।

কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে সরকার স্বীকৃত ভারতীয় ম্যানুফাকচারারদের কাছ থেকেই প্যানেলের সেল কিনতে হবে। পিএম সূর্য ঘর: বিনামূল্য বিদ্যুৎ যোজনাতেও এই নিয়ম কার্যকর করা হবে। বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত সোলার প্যানেলেও একই নিয়ম কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *