Rabindra Sarobar Police Station: তৃণমূলের হেভিওয়েট নেতার বান্ধবী ও তাঁর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তাঁরই সিকিউরিটি অফিসার | TMC Leader’s PSO Arrested for Alleged assault of Woman and Her Daughter in Kolkata
কলকাতা: তৃণমূলের হেভিওয়েট নেতার বান্ধবীকে শ্লীলহানির অভিযোগ। অশ্লীল অঙ্গভঙ্গি করা হয় বান্ধবীর মেয়েকেও। কাঠগড়ায় তাঁরই পার্সোনাল সিকিউরিটি অফিসার। ইতিমধ্যেই রাজ্য পুলিশের কনস্টেবলকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। অভিযোগ, রবিবার মত্ত ব্যবস্থায় অভিযুক্ত তৃণমূলের হেভিওয়েট নেতার বান্ধবীকে শ্লীলতাহানি করেন। তাঁর কন্যাকেও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগ, বান্ধবীর মেয়েকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন অভিযুক্ত। তাঁদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে জোরকদমে তদন্ত শুরু পুলিশের।
এ নিয়ে অভিযোগকারিনী এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি। তবে কিছুদিন আগেও তিনি প্রকাশ্যে সাংবাদমাধ্যমে একটা সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন, তাঁকে ও তাঁর মেয়েকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। এই খবরটি সম্পর্কে বিস্তারিত আর কোনও তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে এই কেসের আপডেট হলে, তা সংযোজিত করা হবে।