তীব্র গরমে রেকর্ড বিদ্যুৎ চাহিদা
তীব্র গরমে দেশে হুহু করে বাড়ছে বিদ্যুতের ব্যবহার। মে মাসে দেশের বিদ্যুৎ খরচ বেড়ে হয়েছে ১,৬৪,৯৮ কোটি ইউনিট, যা গত বছরের তুলনায় ১১.৫৫ শতাংশ বেশি। গরমের জেরে এসি, কুলারের ব্যবহার বাড়ায় বিদ্যুতের চাহিদাও রেকর্ড ছুঁয়েছে। মে মাসে টানা চার দিন সর্বকালীন উচ্চতায় পৌঁছয় পিক পাওয়ার ডিমান্ড। ২১ মে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২৭০.৮২ গিগাওয়াট।