ইস্টবেঙ্গলের হাত ছাড়ছে ইমামি? অস্কার ব্রুজ়োর বিদায়ের দিনে কী হলো সিদ্ধান্ত?
সোমবার ইমামির অফিসে দীর্ঘ বৈঠকে বসেন দুই পক্ষের প্রতিনিধিরা। বৈঠক শেষে কোনও পক্ষই প্রকাশ্যে মন্তব্য করতে রাজি না হলেও, উপস্থিত এক কর্তা জানান যে ইমামিকে বিনিয়োগকারী হিসেবে ধরে রাখার চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে ক্লাব। তাঁর কথায়, ‘পরিস্থিতি এখনও খোলা রয়েছে। সম্ভাবনা আপাতত ৫০-৫০।’
ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দেবব্রত সরকার, সদানন্দ মুখোপাধ্যায়, রূপক সাহা, সৈকত গঙ্গোপাধ্যায় এবং প্রণব দাসগুপ্ত। তবে কয়েক ঘণ্টার আলোচনার পরও কোনও চূড়ান্ত সমাধান সামনে আসেনি।