সরকারি বাসে চেপে দীঘা-দার্জিলিং সফরও নিখরচায়! দূরপাল্লার ফ্রি টিকিট কীভাবে পাবেন মহিলারা? - 24 Ghanta Bangla News
Home

সরকারি বাসে চেপে দীঘা-দার্জিলিং সফরও নিখরচায়! দূরপাল্লার ফ্রি টিকিট কীভাবে পাবেন মহিলারা?

Spread the love

কলকাতা: রাজ্যজুড়ে এবার নারী ক্ষমতায়নে ঐতিহাসিক পদক্ষেপ। বিধানসভা ভোটের পর্ব মিটতেই ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য সফর সম্পূর্ণ বিনামূল্যে করে দিল সরকার। লোককাল রুট …

কলকাতা: রাজ্যজুড়ে এবার নারী ক্ষমতায়নে ঐতিহাসিক পদক্ষেপ। বিধানসভা ভোটের পর্ব মিটতেই ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য সফর সম্পূর্ণ বিনামূল্যে করে দিল সরকার। লোককাল রুট থেকে শুরু করে দূরপাল্লার সরকারি বাস, আজ থেকে যাতায়াতের জন্য কোনো ভাড়াই দিতে হবে না নারী বাহিনীকে। কিন্তু এই নিখরচায় সফরের টিকিট কোথা থেকে মিলবে? নিয়মই বা কী?

সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের নারীদের বিনামূল্যে যাতায়াতের জন্য বিশেষ ‘পিঙ্ক কার্ড’ বা ‘স্মার্ট কার্ড’ তৈরি করতে হবে। বাসে উঠে কন্ডাক্টরের কাছে সেই কার্ডটি দিলে, তিনি সেটি ই-পশ (e-POS) মেশিনে সোয়াইপ করে একটি ‘জিরো ভ্যালু টিকিট’ বা শূন্য মূল্যের টিকিট হস্তান্তর করবেন। (Free Government Bus Service For Women From Today)

যেহেতু এই বিশেষ স্মার্ট কার্ড বা পিঙ্ক কার্ড দেওয়ার প্রক্রিয়াটি এখনও পুরোপুরি চালু করা যায়নি, তাই আপাতত কোনো চিন্তার কারণ নেই। সরকারি নির্দেশ অনুযায়ী, বাসে সফরের সময় মহিলারা তাঁদের আধার কার্ড, ভোটার আইডি কার্ড কিংবা ডিজিটাল রেশন কার্ডের মতো যেকোনো একটি বৈধ সরকারি পরিচয়পত্র দেখালেই সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

দূরপাল্লার বাসের ক্ষেত্রে নিয়ম কী?

শহরের ভেতরের বা কম দূরত্বের বাসে উঠলে কন্ডাক্টরকে পরিচয়পত্র দেখিয়ে অনায়াসেই ‘জিরো ভ্যালু টিকিট’ সংগ্রহ করা যাচ্ছে। কিন্তু কেউ যদি সরকারি বাসে চেপে দীঘা, পুরুলিয়া কিংবা উত্তরবঙ্গের দার্জিলিংয়ের মতো দূরপাল্লার রুটে যেতে চান, তবে টিকিট কাটার নিয়মটি একটু আলাদা। সে ক্ষেত্রে ওই মহিলা যাত্রীকে সরাসরি নিকটবর্তী সরকারি বাস ডিপো বা টার্মিনাসের টিকিট কাউন্টারে যেতে হবে। সেখানে নিজের পরিচয়পত্রটি দেখালে কাউন্টার থেকেই দূরপাল্লার সফরের জন্য ‘জিরো ভ্যালু টিকিট’ বা ফ্রি টিকিট দিয়ে দেওয়া হবে।

খুশির হাওয়া নারী মহলে, মিশ্র প্রতিক্রিয়াও

১ জুনের সকাল থেকেই সরকারি বাসে ফ্রি-তে যাতায়াত করতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মহিলারা। কাউন্টারে টিকিট কাটতে এসে আচমকা এই সুখবর পেয়ে এক যাত্রী আনন্দ প্রকাশ করে বলেন, “এই সরকার আমাদের মতো মেয়েদের কথা ভেবেছে। এতদিন কোনো দরকারে স্বামী বা বাবার কাছে হাত পাততে হতো, এখন থেকে আর সেই চিন্তা রইল না।” কাউন্টারে আসা আরেক মহিলা জানান, “টিকিট কাটতে এসে শুনলাম মেয়েদের ভাড়া লাগবে না। একটা কার্ড দেওয়া হবে শুনলাম, তবে ওটা না হওয়া পর্যন্ত আপাতত আধার কার্ড দেখালেই ফ্রি টিকিট পাওয়া যাচ্ছে।”

তবে সরকারের এই মেগা উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি সমাজমাধ্যমের পাতায় একটি ভিন্ন যুক্তিও উঠে আসছে। এক কর্মরতা যুবতীর মতে, উদ্যোগটি চমৎকার হলেও, আর্থিক দিক থেকে সচ্ছল বা যাঁদের বাসের ভাড়া দেওয়ার সামর্থ্য রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই ছাড় না দিলেও চলত।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *