IPL 2026 Final: ট্রফি না জিতলেও আইপিএল মাতালেন বৈভব সূর্যবংশী, কত টাকার পুরস্কার পেলেন 'বেবি বস'? | IPL 2026: 776 Runs, Orange Cap & MVP at Just 15! Meet Vaibhav Suryavanshi, the New 'Baby Boss' of Cricket - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 Final: ট্রফি না জিতলেও আইপিএল মাতালেন বৈভব সূর্যবংশী, কত টাকার পুরস্কার পেলেন ‘বেবি বস’? | IPL 2026: 776 Runs, Orange Cap & MVP at Just 15! Meet Vaibhav Suryavanshi, the New ‘Baby Boss’ of Cricket

Spread the love

ট্রফি ছাড়া সব পুরস্কারই বৈভবের ঝুলিতে।Image Credit: PTI

আহমেদাবাদ : এই আইপিএলের (IPL 2026) পর কি আর কেউ বৈভব সূর্যবংশীকে (Vaibhav Suryavanshi) ‘বিস্ময় বালক’ বলে ডাকবেন? মনে তো হয় না। যেভাবে একের পর এক ম্যাচে নিজের প্রতিভার রং ছড়িয়েছেন বিহারের এই ব্যাটার, তাতে অনেকেই মনে করছেন জাতীয় দলের সিনিয়র পর্যায়ে তাঁর অভিষেক হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। এই আইপিএলেও (IPL Final) তাই। গতকাল আহমেদাবাদের (Narendra Modi Stadium) মাঠে বৈভব এসেছিলেন খালি হাতে, বাড়ি গেলেন একাধিক পুরস্কার নিয়ে। একের পর এক নজির গড়েছেন এই ১৫ বছরের বালক। ব্যক্তিগত ট্রফির প্রায় সবকিছুই পেয়ে গিয়েছেন আইপিএলের এই ‘বেবি বস’ (Baby Boss)।

এই আইপিএলে ১৬ ম্যাচে মোট ৭৭৬ রান করেছেন বৈভব সূর্যবংশী। এর মধ্যে ১০ রানের নিচে আউট হয়েছে মাত্র ৪ বার। একবার ‘গোল্ডেন ডাক’ অর্থাৎ প্রথম বলেই আউট। হাফ সেঞ্চুরি করেছেন ৫ বার, সেঞ্চুরি ১টি (বনাম হায়দরাবাদ)। নয়ের ঘরে আউট হয়েছেন তিন বার। লখনৌয়ের বিরুদ্ধে ৯৩, সানরাইজার্সের বিরুদ্ধে এলিমিনেটরে ৯৭, গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৯৬। এই তিনটি রানেই যদি সেঞ্চুরি আসত, তাহলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫ আইপিএল সেঞ্চুরির অনন্য রেকর্ডের মালিক হতেন বৈভব। একই সঙ্গে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অরেঞ্জ ক্যাপ পেয়েছে বৈভব। আনক্যাপড প্লেয়ার হিসেবে সবথেকে বেশি রান করেছেন বৈভব। এক মরশুমে সবথেকে বেশি ছক্কা মেরেছেন তিনি। মেরেছেন প্লেঅফেও সবথেকে বেশি ছক্কা।

কী কী পুরস্কার পেলেন বৈভব?

অরেঞ্জ ক্যাপ পাওয়ার জন্য ১০ লক্ষ টাকা পেলেন বৈভব। টুর্নামেন্টের এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) হিসেবে পেলেন ১৫ লক্ষ টাকা। সবথেকে বেশি স্ট্রাইক রেট (২৩৭) পাওয়ার জন্য ১০ লক্ষ টাকা পেলেন তিনি। ৭২টি ছক্কা মেরে ১০ লক্ষ টাকা পেলেন তিনি। টুর্নামেন্টের মোস্ট ইমার্জিং প্লেয়ার হিসেবে ১০ লক্ষ টাকা পেলেন বৈভব। সবমিলিয়ে ৪৫ লক্ষ টাকা পেলেন এই ১৫ বছরের কিশোর। একই সঙ্গে চারটি ম্যাচ সেরার পুরস্কার হিসেবে পেয়েছেন একটি গাড়িও।

প্রথম ও শেষবার রাজস্থান আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮ সালে অর্থাৎ প্রথম বার জয়ের পর আর ট্রফি ঢোকেনি রাজস্থানের ভাঁড়ারে। কিন্তু এই বার যেভাবে তারা খেলছিল, বৈভবকে ট্রফি নিয়ে সেলিব্রেট করতে দেখে চেয়েছিলেন অনেকেই। কিন্তু একা বৈভবের ওপরেই একপ্রকার ভরসা ছিল রাজস্থান শিবিরের, তাই তাঁর একার হাতেই অনেকটা কৃতিত্ব দেওয়া যেতে পারে। তবে এই বয়সেই সব পেলেন বৈভব, পেলেন না শুধু ট্রফি। ভবিষ্যতে ট্রফি পেতেই পারেন বৈভব, বয়স তো মাত্র ১৫ তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *