‘তামিলনাড়ুতে রয়েছে, এখানে চালু হবে ভাবিনি…’, বিনামূল্যে বাসে যাতায়াতে খুশি মহিলা যাত্রীরা
তবে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য রয়েছে বেশ কয়েকটি শর্ত। এ ক্ষেত্রে সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড বা আধার কার্ড। এ ছাড়াও, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের নথি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অফিসের ইস্যু করা বৈধ পরিচয়পত্র। এগুলির যে কোনও একটা বাস কন্ডাক্টরকে দেখালেই মহিলা যাত্রীদের বাসের ভাড়া দিতে হবে না। এই উদ্যোগে মহিলা যাত্রীরা বেশ খুশি।