এই সময়, কলকাতা ও ডায়মন্ড হারবার: বঙ্গে দ্বিতীয় দফার ভোটে যে ক’টি বুথে ইভিএমে বিকৃতির অভিযোগ উঠেছিল, সেখানে পুনর্নির্বাচন হবে কি না, তার উপরে সরাসরি নজর রাখছে দিল্লির নির্বাচন কমিশন (ইসি)। সূত্রের খবর, এই বুথগুলির বিষয়ে খোঁজ নিতে খোদ দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার বৃহস্পতিবার ফোন করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল […]