তিন জনকে খুনের অভিযুক্তের মৃত্যু গুলির লড়াইয়ে - 24 Ghanta Bangla News
Home

তিন জনকে খুনের অভিযুক্তের মৃত্যু গুলির লড়াইয়ে

Spread the love

পুলিশের দাবি, এলাকায় ফিরেছিলেন জিতু। একটি স্কুটারে ছিলেন দু’জন। তাদের দেখেই থামার জন্য বলে পুলিশ। কিন্তু তা না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান তারা। ঝাজহার রোড পর্যন্ত তাদের ধাওয়া করে পুলিশ। সেখানেই এই গুলি চলে। বুলন্দশহরের পুলিশ সুপার দীনেশ কুমার সিং জানিয়েছেন, আত্মরক্ষার জন্যই গুলি চালায় পুলিশ। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে এক জন পালিয়ে যান। তবে আহত হন জিতু। হাসপাতালে নিয়ে আসার পরেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই এলাকা থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র, গুলি এবং নম্বর প্লেট বিহীন স্কুটার উদ্ধার হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ওই গুলির লড়াইয়ে এক পুলিশ আধিকারিক-সহ দু’জন আহত হয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *