এই সময়, দেগঙ্গা: বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল দেগঙ্গার একটি গ্রামের একাংশ। ঝড়ে ভেঙেচুরে গিয়েছে অনেক ঘরবাড়ি। নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। ভেঙে পড়া ঘরের নীচে চাপা পড়ে আহত হয়েছেন এক শিশু–সহ মোট আটজন বাসিন্দা। স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। দেগঙ্গা ব্লকের আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল […]