গত ২৩ এপ্রিল মুর্শিদাবাদে ভোটগ্রহণের পরে জঙ্গিপুর সরকারি পলিটেকনিক কলেজের স্ট্রংরুমের সিসিটিভি কয়েক দফায় বন্ধ থাকা নিয়ে উত্তেজনা তৈরি হয়। বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছন বায়রন বিশ্বাস। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, দীর্ঘক্ষণ আলোও বন্ধ ছিল। সেখানে দাঁড়িয়ে বায়রন বলেন, ‘কোনও টেকনিক্যাল ফল্ট নয়! আমরা সব বুঝি। এটা দিল্লির ফল্ট। ভোটের আর দরকার নেই বাংলায়। […]