পূর্ব মেদিনীপুর: ছেলের শপথগ্রহণ অনুষ্ঠানে কেন ব্রিগেডে গেলেন না শিশির অধিকারী? প্রশ্ন করতেই তিনি বলেন, “আমি যেতেই পারতাম। কিন্তু এই ভিড়ের মধ্যে কোথায় কী হবে, কে আবার আমাকে টার্গেট করে নেবে, আমি টিভিতেই দেখছি।” তাঁর মতে, বাংলাকে সোনার বাংলা গড়ে তুলতে অনেক শ্রম দিতে হবে, সব থেকে বেশি প্রয়োজন দিল্লির শুভেচ্ছা।