T20-র নেতৃত্ব এখনই সূর্যের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে না, প্ল্যানটা কী BCCI-এর? - 24 Ghanta Bangla News
Home

T20-র নেতৃত্ব এখনই সূর্যের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে না, প্ল্যানটা কী BCCI-এর?

Spread the love

আপাতত অধিনায়কত্ব হারাচ্ছেন না সূর্যকুমার

নতুন রিপোর্ট অনুযায়ী, এখনই সূর্যকুমার যাদবের হাত থেকে ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব কেড়ে নেওয়া হচ্ছে না। অন্তত ইংল্যান্ড সফর পর্যন্ত তিনি অধিনায়ক থাকছেন বলেই জানা গিয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, নির্বাচকেরা এখনই কোনও তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চাইছেন না। বরং তাঁরা আরও কিছুটা সময় দিতে চান সূর্যকুমারকে। সেই কারণেই জুন মাসে আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনিই। এর পর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়েও অধিনায়ক হিসেবে দেখা যাবে সূর্যকুমারকে। এই দুই সিরিজ় শেষ হওয়ার পরই তাঁর নেতৃত্ব, ব্যাটিং ফর্ম এবং সামগ্রিক পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। তার পরই ভবিষ্যতের জন্য টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূর্যকুমারের ফর্ম ও ফিটনেসে কড়া নজর

শুধু অধিনায়কত্ব নয়, আগামী কয়েক মাস সূর্যকুমারের ব্যাটিং ফর্ম এবং শারীরিক অবস্থাও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, নির্বাচকেরা এই দুই সিরিজ়ে তাঁর খেলা খুব কাছ থেকে দেখবেন। কারণ, ভারতীয় দল এখন থেকেই ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (LA28 Olympics) জন্য প্রস্তুতি শুরু করতে চাইছে। ক্রিকেট আবার অলিম্পিক্সে ফিরছে, তাই সেই মঞ্চের জন্যও একটি শক্তিশালী দল তৈরি করতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

২০২৬ সালের IPL শেষ হওয়ার পর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরকে সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হচ্ছে। তাই এই সিরিজ়গুলোয় সূর্যকুমারের পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *