Koel Mallick Resigns: 'দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন', ৬৬ দিনের মধ্যেই ইস্তফা কোয়েল মল্লিকের | Koel Mallick Resigns from the TMC MP post after Susmita Dev, Sukhendu Shekhar and Prakash - 24 Ghanta Bangla News
Home

Koel Mallick Resigns: ‘দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন’, ৬৬ দিনের মধ্যেই ইস্তফা কোয়েল মল্লিকের | Koel Mallick Resigns from the TMC MP post after Susmita Dev, Sukhendu Shekhar and Prakash

Spread the love

কলকাতা: রাজনীতির ধারেকাছে তাঁকে খুব একটা দেখা যায়নি কোনওদিনই। শহরের বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত থাকলেও মল্লিক পরিবারের মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক চিরকালই ‘অরাজনৈতিক’ অবস্থান নিয়েছেন। টলিপাড়ার তর্ক-বিতর্কেও বিশেষ জায়গা ছিল না কোয়েলের। সেই অভিনেত্রীই আচমকা তৃণমূলের হাত ধরে রাজ্যসভার সাংসদ হয়ে যাওয়ায় অবাক হয়েছিলেন অনেকেই। শপথ নেওয়ার ৬৬ দিনের মাথায় এল তাঁর ইস্তফা দেওয়ার খবর।

একে একে তৃণমূলের রাজ্যসভার তিন সাংসদ পদত্যাগ করেছেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন তাঁরা। আর এবার কোয়েল মল্লিকও ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। গত কয়েকদিন ধরেই কোয়েল চুপচাপ। তৃণমূলের এহেন বিপর্যয়ের পরও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে একটা শব্দও খরচ করেননি। দিল্লি যাওয়ারও কোনও খবর নেই। তবে, সূত্রের খবর কলকাতা থেকে ইমেইল করে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *