এফসি গোয়ার বিরুদ্ধে কেমন মোহনবাগান একাদশ সাজালেন লোবেরা? - 24 Ghanta Bangla News
Home

এফসি গোয়ার বিরুদ্ধে কেমন মোহনবাগান একাদশ সাজালেন লোবেরা?

Spread the love

এফসি গোয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী একাদশ নামাল মোহনবাগান। আক্রমণে ম্যাকলারেন, মাঝমাঠে আপুইয়া-থাপার উপর ভরসা লোবেরার।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে তাদের লড়াই করতে হবে মানোলো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে। লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই চলে। তবে আজ মানোলো ডাগ আউটে না থাকলেও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে প্রত্যেকের। অন্যদিকে, নর্থইস্ট ইউনাইটেড ম্যাচের পর এই ম্যাচে জয় পেতে চাইবেন বাগান কোচ সার্জিও লোবেরা‌। সেক্ষেত্রে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে আসবে সবুজ-মেরুন ব্রিগেড।

আরও পড়ুন: স্পোর্টিং দিল্লিকে হারিয়ে আইএসএলে মান রক্ষা করল ওড়িশা এফসি

বলতে গেলে সব দিক নজরে রেখেই আজ নিজেদের একাদশ সাজিয়েছেন কোচ। যেখানে অন্যান্য দিনের মতো আজও দলের গোলরক্ষক হিসেবে থাকছেন বিশাল কাইথ‌। তাছাড়া রক্ষণভাগে থাকছেন আলবার্তো রদ্রিগেজ, টম অলড্রেড, অধিনায়ক শুভাশিস বসু এবং অভিষেক সিং টেকচাম। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন যথাক্রমে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া। কিছুটা উপরে থাকবেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। এছাড়াও আক্রমণভাগে ঝড় তোলার জন্য ও চেনা ছন্দের উপরেই ভরসা রেখেছেন বাগান কোচ।

সেইমতো উইংয়ে থাকছেন লিস্টন কোলাসো। এবং থাকছেন সাহাল আব্দুল সামাদ। পাশাপাশি ফরোয়ার্ডে থাকছেন জেমি ম্যাকলারেন। দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে জেসন কামিন্স এবং মেহেতাব সিংরা আপাতত রিজার্ভে থাকলেও প্রয়োজন অনুযায়ী তাঁদের নামানোর সিদ্ধান্ত নিতে পারেন লোবেরা।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *