May 2026 - Page 440 of 619 - 24 Ghanta Bangla News
Home

পার্টি চলছিল, আচমকাই ক্রুজ়ে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ১৫ পর্যটক

দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে মিয়ামি হেরাল্ড-কে জানিয়েছেন ক্রুজ়ে থাকা এক পর্যটক। তিনি বলেন, ‘দুর্ঘটনার আগেই ক্রুজ়ের ভিতরে গ্যাসের তীব্র গন্ধ পাচ্ছিলাম। মনে হচ্ছে, গ্যাস লিক করেই বিস্ফোরণ হয়েছে।’ বিশেষজ্ঞদের একাংশের মতে, অনেক চার্টার বোটে রান্না বা অন্য কাজের জন্য দাহ্য গ্যাস সিলিন্ডার বা জ্বালানির ব্যবস্থা […]

Home

১৪ মে ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের, কোথায়, কখন দেখতে পাবেন রেজ়াল্ট?

এই সময়: মাধ্যমিকের পরে এ বার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতে চলেছে। ১৪ মে, বৃহস্পতিবার এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোবে। কোন কোন ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে, সেই তথ্য জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সাইটগুলি হলো—https://result.wb.gov.in, http://www.indiaresults.com, https://www.results.shiksha এবং https://results.marksbee.com। Source link

Home

ক্রমেই চাপ বাড়ছে, রোজ আত্মঘাতী ৪০ জন পড়ুয়া, উদ্বেগ রিপোর্টে

মনোবিদদের একাংশের মতে, সমস্যার মূলে শুধু পরীক্ষার ফল বা পড়াশোনার চাপ নয়— একাকিত্ব, সম্পর্কের টানাপড়েন, সাইবার বুলিং, সামাজিক মাধ্যমে অন্যের ‘সফল জীবনের’ সঙ্গে নিজের তুলনা এবং পরিবারে প্রত্যেকের সঙ্গে বাকিদের মানসিক দূরত্বও বড় কারণ হয়ে উঠছে। অনেক ক্ষেত্রেই পড়ুয়ার আচরণে পরিবর্তন দেখা গেলেও সেটা গুরুত্ব দিয়ে নজর করা হয় না। যার পরিণামে অবসাদ ধীরে ধীরে […]

Home

নথির খোঁজেই ডেসপারেট কিলিং? গ্লক এল কোথা থেকে? চন্দ্রনাথ খুনে এখনও অধরা বহু প্রশ্ন

চিত্রদীপ চক্রবর্তী গ্লক –৪৭ এক্স।শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় অস্ট্রিয়ায় তৈরি ওই একটি পিস্তল তদন্তকারীদের তো বটেই, এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গোয়েন্দাদেরও চমকে দিয়েছে। কী করে আততায়ীদের হাতে ‘মহার্ঘ’ আগ্নেয়াস্ত্র এলো, সেই সূত্র ধরে এই ঘটনার সঙ্গে বাইরের দেশের যোগসূত্র খুঁজছেন তারা। গোয়েন্দাদের বক্তব্য, বিশেষ সরকারি অনুমোদন প্রাপ্ত ব্যক্তিরা এই পিস্তল শর্তসাপেক্ষে পেতে […]

Home

সুপ্রিয়া সুলের গাড়িতে সজোরে ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনার মুখে NCP নেত্রী, এখন কেমন আছেন?

এ দিন রাতে পুনে থেকে মুম্বই যাচ্ছিলেন সুপ্রিয়া। খালাপুর টোল প্লাজা পেরনোর পরেই একটি সাদা এসইউভি তাঁদের গাড়িটিকে ওভারটেক করতে যায়। কিন্তু আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। অভিযোগ, পাশ থেকে এসে ধাক্কা মারেন সুপ্রিয়ার গাড়িতে। নিজের পোস্টে ওই গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর শেয়ার করে সুপ্রিয়া লিখেছেন, ‘বেপরোয়া গতিতে এসে পাশ থেকে আমাদের গাড়িকে ধাক্কা মারল। ভয়ঙ্কর মুহূর্ত। […]

Home

দিলীপ–নিশীথ–অগ্নিমিত্রা, নির্দিষ্ট অঙ্ক কষেই পদ্ম–ক্যাবিনেট

এই সময়: বাংলায় প্রথম বিজেপি সরকারের ক্যাবিনেটে ঠাঁই পাচ্ছেন কারা, তা নিয়ে শনিবার শপথগ্রহণের আগের মুহূর্ত পর্যন্ত জল্পনা চ‍লছিল। শেষমেশ মতুয়া, রাজবংশী, আদিবাসী, মহিলা–মুখের সমীকরণে পাঁচজন মন্ত্রীকে নিয়ে ব্রিগেড ময়দানে শনিবার শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী কয়েক দিনের মধ্যেই শুভেন্দুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা কলেবরে বৃদ্ধি পাবে। তবে প্রাথমিক ভাবে যে পাঁচজন মন্ত্রী এ দিন শপথ নিয়েছেন, […]

Home

‘সকলের মুখ্যমন্ত্রী’র মুখে শুধুই রাজধর্ম পালনের কথা

এই সময়: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই ‘রাজধর্ম’ পালনের বার্তা দিলে‍ন শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, তিনি সকলের মুখ্যমন্ত্রী। আর ‘সকলের মুখ্যমন্ত্রী’র লক্ষ্য স্থির— বাংলার ‍নবনির্মাণ করা। বিরোধী দলনেতা থাকাকা‍লীন শুভেন্দুর মুখে বারবার শোনা যেত একটাই হুঁশিয়ারি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করেই ছাড়ব।’ কথা রেখেছেন তিনি। সত্যিই প্রাক্তন হয়েছেন মমতা। বা‍ংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে এখন শুভেন্দু নিজেই। শনিবার ব্রিগেড প্যারেড […]

Home

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, আত্মঘাতী গাড়ি বিস্ফোরণে উড়ে গেল থানার একাংশ, মৃত্যু ৩ পুলিশকর্মীর

এই ধরনের হামলার ফলে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলে অনুমান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশের। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক চালানোর দাবি করেছিল পাকিস্তান। তার পর থেকে ক্রমশ পরিস্থিতির অবনতি হয়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। শুধু তাই নয়, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে […]

Home

তৃণমূল-বিজেপির সংঘর্ষ থামাতে গিয়ে ফাটল মাথা, রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন তারকেশ্বর থানার ওসি, উত্তেজনা

তবে তারকেশ্বরের বিজেপি নেতা সুজয় চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালাননি। শুধু জানাতে গিয়েছিলেন, কারও কোনও ভয় নেই। সুজয়ের কথায়, ‘আমরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলছি, সবকিছু স্বাভাবিক রয়েছে,কারও কোনও ভয় নেই। কিন্তু তৃণমূল সেটাকেই উল্টো বুঝে আমাদের উপরে হামলা চালিয়েছে।’ একই সঙ্গে তারকেশ্বর থানার ওসি-র বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন সুজয়। তিনি […]

Home

‘শীঘ্রই যুদ্ধ শেষ হতে পারে’, রাশিয়া ইউক্রেন সংঘর্ষে ইতি টানার ইঙ্গিত পুতিনের, শান্তিচুক্তি কবে?

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়ে পুতিন বলেন, ‘আমার মনে হচ্ছে, যুদ্ধ শেষ হতে চলেছে।’ এই নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। পুতিন বলেন, ‘শান্তিচুক্তির শর্ত নিয়ে দুই পক্ষ একমত হলেই বৈঠক সম্ভব।’ ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় বসতেও তিনি রাজি বলে জানিয়েছেন পুতিন। তবে সবার সঙ্গে নয়। […]