পার্টি চলছিল, আচমকাই ক্রুজ়ে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ১৫ পর্যটক
দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে মিয়ামি হেরাল্ড-কে জানিয়েছেন ক্রুজ়ে থাকা এক পর্যটক। তিনি বলেন, ‘দুর্ঘটনার আগেই ক্রুজ়ের ভিতরে গ্যাসের তীব্র গন্ধ পাচ্ছিলাম। মনে হচ্ছে, গ্যাস লিক করেই বিস্ফোরণ হয়েছে।’ বিশেষজ্ঞদের একাংশের মতে, অনেক চার্টার বোটে রান্না বা অন্য কাজের জন্য দাহ্য গ্যাস সিলিন্ডার বা জ্বালানির ব্যবস্থা থাকে। সেখান থেকে বড় দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়।