সুমন ঘোষ, খড়্গপুর নির্বাচনে ভরাডুবির পরে এ বার মুখ খুলতে শুরু করেছেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের নেতা-কর্মীদের অনেকেই। কেউ দলকে ‘কর্পোরেট’ বলছেন তো কারও অভিযোগের তির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। যাঁরা এই অভিযোগ করছেন, তাঁরা প্রত্যেকেই কিন্তু দলের পুরোনো কর্মী। তাঁদের অনেকেই দলের জন্মলগ্ন থেকে আছেন। কঠিন সময়ে দলের সর্বোচ্চ নেতা-নেত্রীদের সম্পর্কে প্রকাশ্যে বিষোদগার করায় বিড়ম্বনা […]