কবে পড়েছে জামাই ষষ্ঠী ২০২৬? জেনে নিন| Ei Samay
কবে জামাই ষষ্ঠী ২০২৬?
গত বছর জামাই ষষ্ঠী পড়েছিল রবিবার। এই বছরও জামাইদের জন্য সুখবর আছে। রবিবার না হলেও ২০২৬-এ জামাই ষষ্ঠী পালিত হবে শনিবার। আগামী ২০ জুন পালিত হবে জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালিত হয়। এ বছর জামাইষষ্ঠী পড়েছে আগামী ২০ জুন অর্থাৎ ৫ আষাঢ়, শনিবার। ১৯ জুন বিকেল ৫টা থেকে ২০ জুন দুপুর ৩টে ৪৬ মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি। ছুটির দিনে জামাই ষষ্ঠী পড়ায়, ষষ্ঠী উপলক্ষ্যে আর অফিস থেকে ছুটি নেওয়ার ঝামেলা থাকল না অনেকেরই। শনিবার দুপুরে কবজি ডুবিয়ে নিশ্চিন্তে ভুরিভোজ সারতে পারবেন জামাইরা।