IPL 2026 Highlights, RCB vs KKR: নবম আইপিএল সেঞ্চুরি কোহলির, হেরে বিদায় নিশ্চিত নাইটদের! | Virat Kohlis 105 run innings helped RCB to win against KKR in Raipur - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 Highlights, RCB vs KKR: নবম আইপিএল সেঞ্চুরি কোহলির, হেরে বিদায় নিশ্চিত নাইটদের! | Virat Kohlis 105 run innings helped RCB to win against KKR in Raipur

Spread the love

কলকাতা : যেনতেন প্রকারেণ জিততেই হত এই ম্যাচ। হেরেই নিজেদের প্লে-অফ যাত্রা কঠিন করে ফেলল কেকেআর (Kolkata Knight Riders)। বুধবার, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangalore) কাছে ৬ উইকেটে হেরে গেলেন অজিঙ্ক রাহানেরা (Ajinkya Rahane)। দুরন্ত সেঞ্চুরি করলেন বিরাট কোহলি (Virat Kohli)। এই নিয়ে আইপিএলে (IPL 2026) নবম সেঞ্চুরি হয়ে গেল কোহলির। তাঁর ব্যাটেই একপ্রকার শেষ চারের যাত্রা কঠিন করে ফেলেছে কেকেআর। এই জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএলের শীর্ষস্থানে আরসিবি। তাদের শেষ চারে খেলা নিশ্চিত। তবে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে রইল কেকেআর।

গতকাল বৃষ্টিবিঘ্নিত রায়পুরে সাড়ে ৭টার বদলে ম্যাচ শুরু হয়েছিল পৌনে নটা নাগাদ। অজিঙ্ক রাহানে (১৯) ও ফিন অ্যালেন (১৮) ব্যর্থ। ক্যামেরন গ্রিন করলেন ২৪ বলে ৩২ রান। রিঙ্কু সিং অপরাজিত রইলেন ২৯ বলে ৪৯ রানে। তবে কেকেআরকে টানলেন অঙ্গকৃষ রঘুবংশী। তাঁর ৪৬ বলে ৭১ রানের ইনিংসের সৌজন্যেই প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে কলকাতা। একটি করে উইকেট পেয়েছেন হ্যাজলউড, ভুবি ও রশিখ সালাম দার। এই নিয়ে ২২ উইকেট পেয়ে এই মুহূর্তে উইকেটশিকারীদের তালিকায় শীর্ষে ভুবনেশ্বর।

জবাবে ব্যাটে নেমে ১২ বলে ১৫ রানের ইনিংস খেলেই আউট হয়ে যান জেকব বেথেল। অধিনায়ক রজত পাতিদার (১১), টিম ডেভিড (২) ব্যর্থ। ডেভিডের দুরন্ত ক্যাচ ধরলেন মণীশ পান্ডে। তবে কেকেআরের প্লে অফ স্বপ্ন একাই ধ্বংস করে দিলেন বিরাট কোহলি। ৬০ বলে ১০৫ রানে অপরাজিত রইলেন চেজমাস্টার। মেরেছেন ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। গত দুই ম্যাচে ০ রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি, তাই আজকের রান খুবই জরুরি ছিল তাঁর জন্য। গতকাল ২১ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলেন রোভম্যান পাওয়েল। সেই ক্যাচ মিসের খেসারত ম্যাচ হেরে দিল কেকেআর। ৪৭৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন কোহলি। তাঁর ব্যাটেই ৫ বল বাকি থাকতে ম্যাচ জিতল আরসিবি।

এই জয়ের ফলে শেষ চারে যাওয়া একপ্রকার নিশ্চিত আরসিবির। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানও পূরণ করলেন তিনি। ফলে, দল যেমন জিতছে, তেমনই বিরাটের কাছে আরও একবার ট্রফির আবদার করছেন সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *