May 2026 - Page 175 of 619 - 24 Ghanta Bangla News
Home

এবার IRGC র টার্গেট ট্রাম্প কন্যা! হত্যার চেষ্টায় গ্রেফতার ইরাকি নাগরিক

ওয়াশিংটন:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবার আবারও আন্তর্জাতিক সন্ত্রাসের নিশানায় (Ivanka Trump)। এবার লক্ষ্যবস্তু তাঁর মেয়ে ইভানকা ট্রাম্প। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সংশ্লিষ্ট এক ইরাকি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যিনি ইভানকাকে হত্যা করে ট্রাম্প পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা আবারও পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং পুরনো শত্রুতার গভীরতা সামনে এনেছে। – […]

Home

Suvendu Adhikari on Recruitment: ওএমআরের জেরক্স কপি বাড়ি নিয়ে যাবেন পরীক্ষার্থীরা, বদলে ফেলা হবে নিয়োগ প্রক্রিয়া, বড় ঘোষণা শুভেন্দুর | CM Suvendu Adhikari talks about transparent recruitment process in Rojgar Mela, New OMR Rules, Oral exam score

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: Social Media কলকাতা: অতীতে, বলা ভালো তৃণমূল সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একের পর এক অভিযোগ উঠেছে। সেই সব মামলা এখনও বিচারাধীন। ধরপাকড় চলছে এখনও। তৃণমূল-বিদায়ের অন্যতম কারণ বলেও এই পুর বা শিক্ষা নিয়োগ দুর্নীতির কথা বলে থাকেন বিশ্লেষকরা। তাই ক্ষমতায় এসেই স্বচ্ছ নিয়োগের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরনো […]

Home

Partha Chatterjee on TMC Leadership Crisis: ‘একজনের জন্য সবাই চলে যাবে! দিদির অন্ধ স্নেহ কাজ করেছে’ মুকুল-শুভেন্দুর প্রসঙ্গ টেনে কষ্টের কথা বললেন পার্থ | Partha Chatterjee Blames ‘Blind Affection’ for TMC Crisis, Mentions Mukul and Suvendu Exit

রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla কলকাতা: ভোটে ভরাডুবি তৃণমূলের। এবার দলের সুপ্রিমোর সমালোচনা শোনা গেল এককালের মমতার ছায়া সঙ্গী পার্থ চট্টোপাধ্যায়ের মুখে। সাফ বললেন, “হারের জন্য নেত্রীর দুর্বলতা কিছুটা দায়ী। আজও চলছে। বলছেন উঠে দাঁড়াও, সবাই খুব ভালো খেটেছে। শুনছি। আমি হলে বলতাম, এটা করো না। এখানে তো সাফল্যের গান নেই। ৪১ […]

Home

সীমান্তে খুঁটি পুঁততে বাধা বিজিবি-র, প্রশ্ন

দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে জিরো পয়েন্ট এই কাঁটাতার হবে। সেই অনুযায়ী এ দিন জিরো পয়েন্ট থেকে ৫০ ফুট পর্যন্ত জমি অধিগ্রহণের কাজ চলছিল। এ নিয়ে বাংলাদেশিরা প্রথমে বাধা দিতে আসে। তার পরে বিজিবি এসে বিএসএফ ও সরকারি আমিনদের জমি অধিগ্রহণে বাধা দেয় বলে অভিযোগ। যদিও বাধা উপেক্ষা করে জমি অধিগ্রহণ চলে। এই পরিস্থিতিতে সীমান্তে দু’পক্ষের মধ্যে বাক্য […]

Home

কমছে ব্যাগের ওজন, বাড়ির কাজেও রাশ টানল রাজ্য

কলকাতা: রাজ্যে শাসনভার পরিবর্তনের পর এবার শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো ও পঠনপাঠনের পদ্ধতিতে আমূল পরিবর্তনের প্রক্রিয়া শুরু করল বিকাশ ভবন। স্কুল স্তরে পূর্বতন জমানার রাজনৈতিক কর্তৃত্বের অবসান ঘটিয়ে ইতিপূর্বেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালন সমিতিগুলি ভেঙে দেওয়া হয়েছে। সেই জায়গায় স্কুল পরিচালনায় সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের অভিভাবকদের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। এই প্রশাসনিক রদবদলের আবহেই এবার পড়ুয়াদের শারীরিক […]

Home

তিনি ও তাঁর ‘গ্র্যান্ডমাদার অফ ইউনিভার্সিটিজ়’!

প্রতিষ্ঠান মানুষকে তৈরি করে, না কি মানুষ প্রতিষ্ঠানকে? প্রশ্ন দীর্ঘ দিনের, উত্তরও জটিল। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় যত দিন থাকবে, তত দিন থাকবেন তার সর্বাগ্রগণ্য পরিচালক, আশুতোষ মুখোপাধ্যায়। ২৫ মে তাঁর প্রয়াণ দিবস। বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সহজ কথা নয়। পশ্চিমি আধুনিকতার মোড়কে বিশ্ববিদ্যালয় বলতে যে জ্ঞানচর্চার পরিসর বোঝায়, প্রকৃত অর্থে ভারতে তার অগ্রদূত হিন্দু কলেজ (আজ […]

Home

কলকাতায় ঘণ্টা তিনেক ঘুরে দিল্লিতে রুবিয়ো, একান্ত বৈঠক হতে পারে মোদী-জয়শঙ্করের সঙ্গে

আগামী ২৬ মে নয়াদিল্লিতে কোয়াডের বৈঠক। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের একাধিপত্ব খর্ব করার উদ্দেশ্যেই এই অক্ষ তৈরি করেছে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। সেই মতো বৈঠকে যোগ দিতে ভারতে একে একে আসবেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোসিমিৎসু মোতেগি। বিদেশ মন্ত্রক জানাচ্ছে, শুধুমাত্র আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোয়াড বৈঠকই নয়, জয়শঙ্করের […]

Home

Partha on Abhishek: ‘টবে জবা ফুল’, অভিষেক প্রসঙ্গ উঠতেই কী বলতে চাইলেন পার্থ? | Partha Chatterjee Questions TMC Strategy After Poll Defeat, What saying about Abhishek Banerjee

কলকাতা: ভোটে মেলেনি টিকিট। দলের সঙ্গেও ঘোচেনি দূরত্ব। ভোট মিটেছে। পালাবদলের সাক্ষী হয়েছে বাংলা। কিন্তু পার্থ আছেন পার্থতেই। ফের একবার একবার দলের সমালোচনায় মুখর হলেন। একহাত নিলেন আইপ্যাককেও। খানিক আত্মসমালোচনার সুরেই বললেন, “যে পথে চলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে দলটা বড় করেছিলাম এখন আমরা হয়তো সেই পথ থেকে বিচ্যুত হয়েছি। বিজেপির রাজনৈতিক কৌশলকেও আমরা ধরতে […]

Home

বুধের নক্ষত্রে শুক্রের প্রবেশ, তেজি চিতার থেকে জোরে ছুটবে ৪ রাশির সাফল্যের রথ

জুন মাসে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে ধন, প্রেম এবং সমৃদ্ধির গ্রহ শুক্র। আগামী ২৩ জুন, মঙ্গলবার ভোর ২:১২ মিনিটে বুধের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে এই গ্রহ। ৪ জুলাই পর্যন্ত চলবে ওই স্থানেই থাকবে। শুক্রের এই নক্ষত্র পরিবর্তন চারটি রাশির জাতকের জন্য বেশ শুভ প্রমাণিত হতে পারে। এই সময়ে কাদের ভাগ্য জ্বলজ্বল করে উঠবে? বৃষ রাশি […]

Home

Tollywood Actor Soham Chakraborty: এবার সোহমের বিরুদ্ধে অভিযোগ দায়ের | Fraud Complaint Filed Against Actor Soham Chakraborty Over 15 Lakh Advance Payment

বালুরঘাট: টলিউড অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের বালুরঘাট থানায়। অভিযোগকারী বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। তাঁর অভিযোগ, একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য অগ্রিম ১৫ লক্ষ টাকা নেওয়ার পরেও শ্যুটিংয়ে আসেননি অভিনেতা। টাকা ফেরত চাইলে সোহম তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ প্রযোজকের। যদিও সমস্ত […]