এই ঝুপড়িতেই ঘর-সংসার ছিল হৈমন্তি দেবীর। তিনি বললেন, ‘বংশ পরম্পরায় এই এলাকায় প্রায় ৬০ বছর ধরে বাস করছি। পরিণতি এমন হবে, কখনও বুঝিনি।’ আর এক বাসিন্দা সুনীল কেওট বললেন, ‘পরিবার নিয়ে অথৈ জলে পড়লাম।’ তিনি জানালেন, মাসিক তিন হাজার টাকার নীচে ঘর ভাড়া পাওয়া যাচ্ছে না। নিজে দিনমজুরের কাজ করেন। সংসারের খরচ বাদ দিয়ে ওই […]