আর্থিক দুর্নীতি নিয়ে এ বার রবীন্দ্রনাথের বিরুদ্ধেই অভিযোগ
এই সময়, কাটোয়া: তাঁদের নামে অ্যাকাউন্ট ছিল, জানেনই না উপভোক্তা। অথচ ওই অ্যাকাউন্টে নিয়মিত ঢুকেছে ১০০ দিনের কাজের টাকা। সেই টাকা তোলাও হয়েছে। কাটোয়ার কভূই অঞ্চলে এমন অভিযোগ প্রকাশ্যে এসেছে। ঘটনায় অভিযোগের তির কাটোয়ার প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও তাঁর কিছু সহযোগীর বিরুদ্ধে। যদিও রবীন্দ্রনাথ বলেন, ‘বিজেপি যে প্রতিহিংসাপরায়ণ হয়ে রাজনীতি করছে, এটা তার প্রমাণ। এই সব মিথ্যা অভিযোগ তুলে মানহানির চেষ্টা চালানো হচ্ছে। এমন কোনও কিছুর সঙ্গেই আমি যুক্ত নই।’