আসলে বছর খানেকের তিষ্যার হয়ে সোশ্যাল মিডিয়ায় কলম ধরেছিলেন অভিনেত্রী মা অনিন্দিতা রায়চৌধুরী। কন্যার হয়ে তিনি লিখেছেন, ‘প্রচণ্ড গরম ছিল বলে বাবা আমার জন্য ফ্যান (পোর্টেবল) নিয়ে গিয়েছিল। অনেক জিনিস, অনেক খেলনা আর অনেক মানুষ দেখে আমি গরমের কথা ভুলেই গিয়েছিলাম।’ মেলা ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে উঠেছিল খুদের পিপি এবং ‘মোটা মাসি’র উপস্থিতিতে। তাঁরা মেলা […]