প্রথমবার মেলায় ঘোরার অনুভূতি জানাল সুদীপ-অনিন্দিতার কন্যা তিষ্যা - 24 Ghanta Bangla News
Home

প্রথমবার মেলায় ঘোরার অনুভূতি জানাল সুদীপ-অনিন্দিতার কন্যা তিষ্যা

Spread the love

আসলে বছর খানেকের তিষ্যার হয়ে সোশ্যাল মিডিয়ায় কলম ধরেছিলেন অভিনেত্রী মা অনিন্দিতা রায়চৌধুরী। কন্যার হয়ে তিনি লিখেছেন, ‘প্রচণ্ড গরম ছিল বলে বাবা আমার জন্য ফ্যান (পোর্টেবল) নিয়ে গিয়েছিল। অনেক জিনিস, অনেক খেলনা আর অনেক মানুষ দেখে আমি গরমের কথা ভুলেই গিয়েছিলাম।’ মেলা ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে উঠেছিল খুদের পিপি এবং ‘মোটা মাসি’র উপস্থিতিতে। তাঁরা মেলা থেকে তিষ্যাকে নানা ধরনের জিনিস কিনে দিয়েছেন বটে। তবে খুদের মন পড়েছিল বিশেষ একটি খাবারের দিকে। মেলায় ঘুরতে ঘুরতে পিপি, মাসি, মায়েরা মনের সুখে ঘুগনি খেলেও তিষ্যা এবং তার বাবা অর্থাৎ সুদীপকে দেওয়া হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *