কাশির সিরাপ, অ্যান্টিবায়োটিক না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন কী ভাবে? টিপস দিলেন চিকিৎসক
মরশুমের বদলের সময়ে সর্দি-কাশি নতুন ঘটনা নয়। বর্ষা আসতেই জ্বর কাহিল হয়ে পড়েছে ছোট থেকে বড়, প্রায় প্রত্যেকে। প্রায় সব পরিবারেরই কেউ না কেউ হাঁচি-কাশিতে ভুগছে। জেনারেল ফিজিশিয়ান রুদ্রজিৎ পালের মতে, ‘এই মরশুমের জ্বর, সর্দি-কাশি মূলত ভাইরাস গঠিত সংক্রমণের জেরেই ঘটে।’ এই সময়ে কিছু ভাইরাস সক্রিয় হয়ে যায়। তার উপর তীব্র গরম থেকে হালকা স্বস্তি মেলে। যাঁদের ঠান্ডা লাগার ধাত কিংবা ইমিউনিটি দুর্বল তাঁরাই এই সময়ে জ্বর-সর্দিতে ভোগেন।
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় জ্বর, সর্দি-কাশি অত্যন্ত বিরক্তকর। সাধারণত ৭-১০ দিনের মধ্যে এই উপসর্গগুলো কমে যায়। এই কয়েক দিনই শরীরে যে কষ্ট হয়, তা বোঝানো দুষ্কর। কিন্তু সমস্যা এখন অন্য জায়গায়। কাশি হলেই আপনি দোকান থেকে কফ সিরাপ কিনে আর খেতে পারবেন না। পাশাপাশি অ্যান্টি-বায়োটিকও চিকিৎসকের পরামর্শ খাওয়া চলবে না।